সোমবার, ০৩ আগস্ট ২০২৬
দেশ দিগন্ত ২৪

কটিয়াদী মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনে মামলায়

কটিয়াদী পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা আটক।

ছবিতে গোলাম মোস্তফা

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফাকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। শনিবার (গতরাত) রাত আনুমানিক ১০টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোলাম মোস্তফার বিরুদ্ধে স্থানীয় থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে।

জানা যায়, ২০২০ সালে অনুষ্ঠিত কটিয়াদী পৌর আওয়ামী লীগের সম্মেলনে গোলাম মোস্তফা সভাপতি এবং শাহাদীয়ার আহমেদ পাভেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তৎকালীন সংসদ সদস্য নূর মোহাম্মদের উপস্থিতিতে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

স্থানীয় সূত্রের দাবি, গোলাম মোস্তফার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষকে হয়রানি, মারধর ও গালিগালাজের অভিযোগ রয়েছে। এছাড়া বিএনপির নেতাকর্মীদের ওপর চড়াও হওয়ার অভিযোগও তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ওঠে।

এছাড়া কটিয়াদী বণিক সমিতির নির্বাচনে প্রভাব বিস্তার ও বলপ্রয়োগের মাধ্যমে নির্বাচিত হওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অন্যদিকে, ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগেও তার নাম স্থানীয়ভাবে আলোচিত হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে গোলাম মোস্তফা বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কটিয়াদী মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার আইনগত প্রক্রিয়া শেষে আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

দেশ দিগন্ত ২৪

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

কটিয়াদী পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা আটক।

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x