নিজস্ব প্রতিবেদক,
"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাকুন্দিয়া পৌরসভার উদ্যোগে এক বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে ঘোষিত সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়।
পাকুন্দিয়া পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এ এস এম মিনহাজ উদ্দিনসহ বিএনপির বিভিন্ন স্তরের ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনকালে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কেবল গাছ রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ উদ্যোগে অন্তত একটি করে গাছ লাগানোর জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬