শনিবার, ০৪ জুলাই ২০২৬
দেশ দিগন্ত ২৪

উদ্বোধন করেন এড. জালাল উদ্দিন এমপি

পাকুন্দিয়ায় শুরু হয়েছে ৫ দিন ব্যাপী বৃক্ষ মেলা

বৃক্ষ শুধু রোপন নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাঁচদিন ব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। বুধবার (১জুলাই) সকালে পাকুন্দিয়া সদর ঈদগাহে পাঁচ দিন ব্যাপী এ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে। 

কিশোরগঞ্জ-২(পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট মো.জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

এ উপলক্ষে মেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন এমপি। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজা আক্তার, স্বর্ণা চক্রবর্তী, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপনসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ উৎসুক লোকজন উপস্থিত ছিলেন।  

আলোচনা সভার আগে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী নার্সারী মালিকদের খোঁজখবর নেন। মেলায় মোট ২২টি স্টল অংশগ্রহণ করেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। 

দেশ দিগন্ত ২৪

শনিবার, ০৪ জুলাই ২০২৬

পাকুন্দিয়ায় শুরু হয়েছে ৫ দিন ব্যাপী বৃক্ষ মেলা

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x