কিশোরগঞ্জের কটিয়াদীতে এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে পথ আটকিয়ে গলায় ছুরি ধরে তার সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া মো: জুয়েল(৩০) নামে ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
উল্লেখ্য,গত বুধবার (২০মে) বিকালে কটিয়াদী বাজার মোরগ মহল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম ইসরাত জাহান(১১) । সে কটিয়াদী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী ও বীর নোয়াকান্দি এলাকার প্রবাসী মাহমুদুল হাসান সুমনের মেয়ে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিন তার মা স্কুলে আসা-নেওয়া করতো। কিন্তু বুধবার বিকালে একা স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোরগ মহল এলাকায় আসা মাত্রই মোটরসাইকেল যুগে হেলমেট পরিহিত দুই যুবক তার গলায় ছুরি ধরে কানে থাকা স্বর্নের দুল নিয়ে নেয়। পরে সে কেঁদে কেঁদে বাড়ি গিয়ে বিস্তারিত জানায়।
এই ব্যাপারে ইসরাতের চাচা জয় আহম্মেদ বলেন, এটা খুব দুঃখজনক বিষয়। একটা সন্তানের সাথে তার মা-বাবা সব সময় পাশে থাকে না। স্কুল-মাদরাসায় যাওয়ার সময়ও মাছুম বাচ্ছারা নিরাপদ না। তাহলে আমরা কোথায় আছি বলেন তো? অতি শিঘ্রিই তাদের সনাক্ত করে গ্রেফতার করতে হবে। আমরা আমাদের সন্তানদের নিরাপদ চাই।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ আমাদের কাছে কোন প্রকার অভিযোগ না করলেও একজনের ফেসবুকের বক্তব্য সূত্রে বিষয়টি আমাদের নজরে আসার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬